Posts

ভারতে নির্বাচিত স্বৈরতন্ত্রকে রুখতে বিরোধীরা প্রস্তুত হচ্ছে

Image
দীপেন্দু চৌধুরী কেন্দ্রের মোদী সরকারের গত সাড়ে সাত মাসের শাসনে দেশবাসীর কাছে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠছে, বর্তমান সরকার সংসদীয় গণতন্ত্র মানতে আগ্রহী নয়। সম্প্রতি জোড়া অধ্যাদেশ জারি করে সিবিআই ও ইডি-র ডিরেক্টরদের পাঁচ বছর পর্যন্ত স্বপদে বহাল থাকার আইনি ছাড়পত্র দিল কেন্দ্র। বিরোধীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দুটি প্রথমসারির কেন্দ্রীয় তদন্ত সংস্থার প্রধানদের কার্যকালের মেয়াদ এক ধাক্কায় পাঁচ বছর বাড়িয়ে নিয়েছে সরকার। বিরোধীদের আরও অভিযোগ, সংসদকে এড়িয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে মোদী সরকার একটার পর একটা অধ্যাদেশ জারি করে গণতন্ত্রের প্রক্রিয়াকে একরকম ধ্বংসের পথে নিয়ে এসেছে। গত ১৫ নভেম্বর জোড়া অধ্যাদেশ জারি করে কেন্দ্রীয় সরকার সিবিআই ও ইডির প্রধানদের পাঁচবছর পর্যন্ত শীর্ষপদে থাকার ব্যবস্থা করেছে। এই নতুন অধ্যাদেশ আনার আগে যে ব্যবস্থা ছিল, উল্লেখ করা যাক সরকারের সেই আইন। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে, ২০০৫ সাল থেকে প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্রসচিব, আইবি ও র’-প্রধানের মেয়াদ দু’বছরের জন্য বেঁধে দেওয়া হয়েছিল।অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দু’টি দফতরের কার্যক্রমের গোপনীয়তা রক্ষা একট...

ফেসবুক-র ব্যবসাবুদ্ধি সামাজিক বিভাজন বাড়াচ্ছে!

Image
দীপেন্দু চৌধুরী ঘটনা বছর দু’য়েক আগের। আমার এক সাংবাদিক বন্ধুর অভিঞ্জতা।মলয়ের স্ত্রী আমাকে ফোন করে অনুরোধ করল ওদের বাড়ি যাওয়ার জন্য। আমি কারণ জানতে চাইলে বলেছিল, আপনার বন্ধু একটি ঘটনায় খুব বিভ্রান্ত। আমরা ভয়ে ভয়ে আছি। ঠিক বুঝতে পারছি না কী করব! আমি ফোন পেয়ে সেদিনই মলয়দের বাড়ি গেলাম।আমদের অঞ্চলেই থাকে। মলয়ের থেকে যেটা জানতে পেরেছিলাম সেই অভিঞ্জতা তুলে দিচ্ছি।মলয় সামাজিক মাধ্যমে বেশ পরিচিত নাম। বিশেষত ফেসবুকে। দু’বছর আগে মানে ২০১৯ সালে, সেই বছর লোকসভার ভোট ছিল। মলয়ের ফেসবুকে কিছু অনুভূতিপ্রবণ পোস্ট করা হচ্ছিল অপরিচিত প্রোফাইল থেকে।ধর্মীয় সুরসুরি দেওয়ার একটি মেসেজ দেখে মলয় খুব মুষড়ে পড়েছিল। হিন্দু ধর্মে যারা বিশ্বাস করে তাঁদের কাছে রাম-সীতা, হনুমান মহাকাব্যের চরিত্র হলেও ভগবানের মর্যাদা পায়।ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন প্রতিটি ধর্মেই এই সব চরিত্ররা আছেন।তাঁদের নিয়ে অশ্লীল ছবি প্রকাশ হওয়া মানে অঞ্চলে পরিকল্পিতভাবে ঘৃণা-বিদ্বেষ ও বিভাজনের রাজনীতির বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়।মলয়ের ফেসবুকে এই ধরণের প্ররোচনামূলক পোস্ট ধারাবাহিকভাবে আসছিল। সেই কারণে ও অত্যন্ত মুষড়ে পড়েছিল।চিন্তিত হয়ে বাক...

ভোটের আগে জ্বালানি তেল নিয়ে বিজেপির ভোট রাজনীতি

Image
  দীপেন্দু চৌধুরী ভ্যাট কমিয়ে পেট্রল-ডিজেলে দাম কমানোর জন্য মোদী সরকার সম্প্রতি রাজ্যগুলির কাছে আহ্বান জানিয়েছে।এই আহ্বান জানানোর পরে বেশ কিছুদিন হয়ে গেলেও অধিকাংশ বিরোধী শাসিত রাজ্য ভ্যাট কমাতে রাজি নয়।বিরোধী শাসিত রাজ্য সরকারগুলির যুক্তি, কেন্দ্র উৎপাদন শুল্ক কমানোর জন্য পাল্লা দিয়ে সমানে রাজ্যের ভ্যাটের পরিমাণ কমছে। তার পরে আরও ভ্যাট কমাতে গেলে রাজ্যের কোষাগারে অর্থের টান পড়বে। আগামী বছর পাঁচ রাজ্যে নির্বাচনের আগে বিজেপি চাইছে প্রতিটি রাজ্যেই ভ্যাট কমিয়ে মানুষকে আরও সুরাহা পাইয়ে দিতে।বিজেপির রাজনৈতিক এই কৌশলের অন্যতম কারণ সম্প্রতি বিভিন্ন রাজ্যের লোকসভা ও বিধানসভা(মোট ৩০টি)কেন্দ্রের উপনির্বাচনে দল ধাক্কা খেয়েছে।উপনির্বাচনে বিজেপি লক্ষণীয়ভাবে আসন খুঁইয়েছে।দলের অভ্যন্তরে জ্বালানি তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ দেখা দেয়। কোনও কোনও বিজেপি শাসিত রাজ্যের নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে পেট্রপণ্যের দাম বাড়ার বিষয়টা উপনির্বাচনে হারার অন্যতম কারণ হিসাবে উল্লেখও করেন। তার পরেই ৩ নভেম্বর তড়িঘড়ি নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার পেট্রল-ডিজেলে উৎপাদন শুল্ক কমানোর সিদ...

বাংলায় দল বদলু রাজনীতিতে আরও এক নতুন অধ্যায়

Image
দীপেন্দু চৌধুরী বাংলার রাজ্য রাজনীতির কুরুক্ষেত্রের লড়াই শেষ হয়েছে।নতুন ময়দানে নতুন শারীরিক ভাষা। ‘ দল বদলু’-দের সামনে কেন জানি না সামাল সামাল রব। ‘দল বদলু’ নেতাদের কুস্তির লড়াইয়ে রাজনীতির আখড়া সরগরম। ‘মাৎসন্যায়’ রাজনীতিতে বিশ্বাসী কতিপয় নেতা নিজেদের আখের গোছাতে মঞ্চ বদলে ফেলছে। চলছে দোষারোপের চাপানউত ো র। ‘মুই ভাল না তুই ভালো’-র এক সম এবং অসম প্রতিযোগিতা। আসল উদ্দ্যেশ্য নিজের গোষ্ঠীর কেন্দ্রীভূত ক্ষমতা। কেউ চাইছে নিজের পীঠ বাঁচাতে এবং বৈধ-অবৈধ খাজানার সরকারি নিরাপত্তা। কেউ বা চাইছে নতুন খাজানার নতুন হালখাতা  খুলতে। বিগত বছরের ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের সভামঞ্চে তৃণমূলের শুভেন্দু অধিকারী সহ ১০ জন বিধায়ক, একজন সাংসদ এবং একজন প্রাক্তন সাংসদ দল বদল করে বিজেপি দলে যোগ দিয়েছ িলে ন। ১২ জনের মধ্যে এক জন এ সেছি লেন সিপিএম দল থেকে। এক জন সিপিআই, বাকিরা সব শুভেন্দুর এক সময়ের স্বপ্নের দল তৃণমূল কংগ্রেস থেকে। বাংলায় ‘দল বদলু’ রাজনীতির বা সংস্কৃতির প্রচলন ছিল না বললেই চলে । তৃণমূল আমলে এই ঘরানা শুরু হয়েছে। সেই কারণেই কি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বলেছ িলে ন, দলবদল ...

বিজেপিকে রুখতে গোটা দেশ কংগ্রেসের পুনরুত্থান চাইছে

Image
দীপেন্দু চৌধুরী বিগত সাত আট বছরে জাতীয় কংগ্রেস নামক দলটি কি নিজেদের শতাব্দীপ্রচীন ঐতিহ্য ভেঙে রক্ষণশীল হয়ে পড়েছে? প্রশ্নটা তুলেছেন, ভাস্কর পত্রিকার প্রাক্তন সম্পাদক শ্রবণ গর্গ।দেশের প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস নামক একটি জাতীয়তাবাদী দলের অতীতে যে লড়াই দেশের মানুষ দেখতে অভ্যস্ত সেই লড়াই আমরা দেখতে পাচ্ছি না।শ্রবণ গর্গ বলছেন, আসমুদ্র হিমাচল জুড়ে বিজেপি নামক একটি স্বৈরতান্ত্রিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে একমাত্র জাতীয়তাবাদী কংগ্রেস।নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় বসার পর থেকে উদার অর্থনীতিকে সামনে রেখে একের পর এক রাষ্ট্রীয় সংস্থা বিক্রি করে দিচ্ছে।জাতপাতের রাজনীতিকে সামনে রেখে সমাজে অস্থিরতার সুযোগ তৈরি করে বিজেপি ভোটের মুনাফা লুটছে। বিশ্বায়ন উত্তর উদার অর্থনীতির সমর্থক প্রথম সারির অর্থনীতিবিদেরা বলছেন, বিজেপি সরকারের বিলগ্নিকরণকে উদার অর্থনীতির শর্ত হিসেবে দেখলে আমরা ভুল করব। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে সাত দশক ধরে ভারতীয় গণতন্ত্রের ভিত গড়ে উঠেছিল কংগ্রেস সরকারের নেতৃত্বে।আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর ‘ডিজিটাল ভারত’ গড়ে তোলার স্...

আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী চাই

Image
দীপেন্দু চৌধুরী ম্যানমেড বন্যা বলে কি কিছু হয়? ‘ম্যানমেড বন্যা’ শব্দবন্ধ শোনা যাচ্ছে এক দশকের বেশি সময় ধরে।ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ।এই রাজ্যে বামফ্রন্ট(১৯৭৭-২০১১)আমলে তৎকালীন বিরোধী দলের নেত্রী বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করেছিলেন। আমরা মনে করতে পারছি ১০-১২ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা এই দাবি নিয়ে হাসি ঠাট্টাও হয়েছে।এবং এখনও হচ্ছে। সাংবাদিকতার সুবাদে তৎকালীন রাজ্য সরকারের প্রধান সচিবালয় মহাকরণে বসে আমরা হাসি ঠাট্টা শুনেছি। সম্প্রতি পশ্চিমবঙ্গে অতি বর্ষণের জন্য বিভিন্ন জেলায় মানুষ জলবন্দি হয়ে জলযন্ত্রণা ভোগ করেছেন। কলকাতা সহ কলকাতার উপকন্ঠের বিভিন্ন এলাকায় মানুষের জলজন্ত্রণা প্রতি বর্ষায় সহ্য  করতে হয়। পরিকল্পিত ও অপরিকল্পিত উন্নয়ন কি এর অন্যতম কারণ? সুন্দরবন অঞ্চলের মানুষ ‘জলবন্দি’ থাকতে থাকতে এই ব্যবস্থাকে অনেক ক্ষেত্রে নিয়তি হিসাবে মেনেই নিয়েছেন। এই বছর হুগলীর খানাকুল, তারকেশ্বর সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী।সেই সময় তিনি সংবাদ মাধ্যমকে আবারও বলেন, এই বন্যা ‘ম্যানমেড’  বন্যা। মমতা রাজ্যের পুরনো জলাধারগুলির সংস্...

আগ্রাসী আক্রমণ রুখতে মননে শাণ দিচ্ছে বিশ্ব নাগরিক

Image
দীপেন্দু চৌধুরী নতুন শতাব্দীর দ্বিতীয় দশকে বিশ্বের আর্থরাজনৈতিক, আর্থসামাজিক প্রেক্ষাপটে এক নতুন পদধ্বনি শোনা যাচ্ছে। গত কুড়ি বছর একটানা জাতপাত, ধর্ম, সম্প্রদায়, ঘৃণার রাজনীতি, আমরা-ওরার কৃষ্ণ গহ্বরে আমাদের নিক্ষেপ করে রাখা হয়েছিল।বিশেষত ভারতীয় উপমহাদেশে সাধারণ মানুষকে নিয়ে পরীক্ষানিরীক্ষার ‘গিনিপিগ’ গবেষণা চলছিল। মানুষ রুখে দাঁড়ানোর জন্য সাহসে ভর করে এগিয়ে আস্তে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছিল না।একবিংশ শতাব্দীর প্রথমেই ‘টুইন টাওয়ার’-র পতন ছিল এক মেরু বিশ্বের আভিজাত্যে বড় রকমের অভিঘাত। তারপর সারা বিশ্বে নেমে এল অচেনা এক ধ্বংসাত্বক রাজনীতির টানাপোড়েন।ঠান্ডা যুদ্ধের অবসানের পর এক মেরু বিশ্বের কথা ইতিহাসে বিরল বিস্ময় হিসাবে লেখা আছে সম্ভবত । তারপর গত বিশ বছর আমরা গা হিম করা এক ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি । সন্ত্রাসবাদের কোথাও কোনও সীমানা প্রাচীর হয় না । সম্প্রতি প্রতিবেশী দেশের ঘটনা আমাদের সতর্ক থাকতে আহ্বান করছে । একটি দুটি অবাঞ্ছিত ঘটনার প্রতিবাদে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষের ঢল নেমেছে । সে দেশের ছাত্রযুব , অধ্যাপক , শিক্ষক , ব...