হলুদ মলাট


দীপেন্দু চৌধুরী
সবুজ শ্যাওলা প্লাবনে প্লাবনে
ভেসে এলো, এলো ভেসে—
প্রান্তর প্রান্তরে-দেশ দেশান্তরে,
শুকনো বাবুই ঘাসের মতো বনের ঘরে—
                               মনের ঘরে।
রোদে ভেজা স্মৃতির আঙিনায়—
হলুদ শ্যাওলা আজও ভাসে,
শিউলি, টগরের বারকোশের জল ভেজা ডাঙ্গায়।
পূর্ণিমা ভেজা আকাশে অভিমানী চাঁদের মতো,  
সবুজ শ্যাওলা প্লাবনের আহ্বানে—
ফিরে আসে, ভেসে আসে হ্রদয় মলাটে।    

Comments

Popular posts from this blog

দু’জন বাঙালি বিঞ্জানীর গণিতিক পদার্থ বিঞ্জানে বিশ্ব বিখ্যাত আবিষ্কার

মধ্যরাতের স্বাধীনতা ও আহত বিবেক

World Bank is ready to help West Bengal government For tackle air pollution